হজ্জের খরচ ২০২৬ - ২০২৭ - হজ্জ করতে কত টাকা লাগবে?

প্রতি বছরের মতোই হজে যেতে সর্বোচ্চ খরচ কত হবে তা সরকার নির্ধারণ করে দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় ! বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ এর পাশাপাশি অতিরিক্ত আরো যে খরচগুলো যোগ হতে পারে তা হলো, খাওয়া-বাড়ি ভাড়া, যাতায়াত। ইত্যাদি সহ আরো কিছু আনুসঙ্গিক খরচ যোগ করে সংশ্লিষ্টরা বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করতে পারবেন।

সর্বশেষ (২০২৬ সালের) হিসেব মতে বিভিন্ন সুযোগ-সুবিধা (হোটেল, খাবার, কুরবানি, ট্রান্সপোর্টেশন, মেডিকেল ফ্যাসিলিটি ইত্যাদিসহ) অন্তর্ভুক্ত করে এই খরচ কমবেশি প্রায় ৫,১০,০০০ টাকা থেকে ৭,৫০,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

হজ্জের খরচ বাড়লো নাকি কমলো?

২০২৪ ও ২০২৫ এর তুলনায় ২০২৬ সালের হজ্জের খরচ আলহামদুলিল্লাহ বেশ যৌক্তিকভাবেই কমেছে। তবে কিছু কিছু জায়গায় হজ্জের আনুসঙ্গিক খরচ অনেকটাই বেড়েছে। যেমন মক্কা মদিনার হোটেল, এজেন্সি খরচ ইত্যাদি। হজ্জের খরচ বাড়ার মুল কারনগুলোর অন্যতম হলো:

  • Χ বাংলাদেশ ও সৌদি সরকারের ট্যাক্স,
  • Χ বাড়ি ভাড়া,
  • Χ মোয়াল্লিম সার্ভিস চার্জ,
  • Χ কোরবানির পশুর দামসহ অন্যান্য খরচ বাড়িয়ে দেয়া।

সর্বোপরি, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি উভয় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা থেকে শুরু হয়ে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বেসরকারি প্যাকেজগুলো প্রায় ৫ লাখ ১০ হাজার থেকে ৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে রয়েছে। বিমানভাড়া কমানোসহ বিভিন্ন কারণে চলতি বছরে হজের মোট খরচ কিছুটা হ্রাস পেয়েছে।

প্রি-রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১. প্রাপ্ত বয়স্ক হজ্জ যাত্রী

  • > এনআইডি / স্মার্ট কার্ড / পাসপোর্ট কপি
  • > এক্টিভ মোবাইল নাম্বার

২. বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক (NRB) হলে

  • √ পাসপোর্ট (যে দেশের পাসপোর্টধারী/বাংলাদেশী) কপি
  • √ অনলাইন জন্মনিবন্ধনের সার্টিফিকেট কপি
  • √ পাসপোর্ট সাইজ কালার ছবি
  • √ এক্টিভ মোবাইল নাম্বার
  • √ এক্টিভ ইমেইল আইডি

৩. বাচ্চা / শিশুদের জন্য (লিগাল গার্ডিয়ানের সাথে)

  • √ এনআইডি কপি
  • √ অনলাইন জন্মনিবন্ধন কপি
  • √ পাসপোর্ট সাইজ কালার ছবি
  • √ এক্টিভ ও ভেলিড মোবাইল নাম্বার

মনে রাখবেন: হজ্জ প্রি-রেজিস্ট্রেশনের ভেলিডিটি মেয়াদ থাকে সর্বোচ্চ দুই বছর

Our Affiliations ( Flight )
  • kuwait
  • emirates
  • saudia
  • biman
  • qatar
  • Air Arabia Logo
Our Affiliations ( Hotels )
  • raffles
  • inter continental
  • conrad
  • hilton
  • sahaza
  • Hyatt logo